ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা, ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে 'শাস্তি'

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:58 AM

news image

ট্রেনের জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল চুরি করতে এসেছিল এক যুবক। এরপর ধরা পড়ে যান যাত্রীদের কাছে। অভিযুক্তের হাত জানালার এপার থেকে ধরে টেনে রাখেন যাত্রীরা। এরপর ট্রেন চলতে শুরু করে। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখা হয় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার। বুধবার রাতে বিহারের বেগুসরাইয়ের সাহেবপুর কামাল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই হাত চেপে ধরেন যাত্রীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুবক মিনতি করছেন, তার হাত যেন ছেড়ে না দেয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা নিশ্চিত। যাত্রীরা অবশ্য ওই যুবকের হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যান ওই অভিযুক্ত যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল কিনা, তা জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম