ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টেনিসের বিশ্ব চ্যাম্পিয়নের নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  4:31 PM

news image

কোভিড-১৯ টিকার নিয়ম না মানায় বিশ্ব চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে টেনিসের গুরুত্বপূর্ণ আসর দশম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেডিকেল বিভাগের একটি ছাড়পত্র নিয়েছেন জানিয়ে গত বুধবার অস্ট্রেলিয়ায় নামেন জোকোভিচ।

টিকা নীতি না মানার কথা বলে অস্ট্রেলীয় সময় আজ বৃহস্পতিবার সকালে জোকোভিচের ভিসা বাতিল করা হয়। এক সংবাদ সম্মেলনে জোকোভিচের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ ছাড়া টুইটারে তিনি বলেন, ‘নিয়ম নিয়মই, বিশেষ করে যখন আমাদের সীমান্তের বিষয় আসে। অস্ট্রেলিয়াকে কোভিডে বিশ্বের অন্যতম সর্বনিম্ন মৃত্যুর দেশের কাতারে রেখেছে আমাদের শক্তিশালী সীমান্তনীতি। আমাদের সজাগ দৃষ্টি বজায় রাখব।’ অস্ট্রেলিয়ার সরকারি কর্তৃপক্ষ বলছে, ‘অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য কোভিড অতিমারীকালীন শর্তাবলী পূরণ করতে ব্যর্থ হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।’ অস্ট্রেলিয়ায় নামার পর জোকোভিচকে মেলবোর্নের টুল্লাম্যারিন বিমানবন্দর থেকে সরকারি বন্দিখানা পার্ক হোটেলে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার তিনি হয়তো অস্ট্রেলিয়া ত্যাগ করবেন। যদিও এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করা হবে বলে জানিয়েছেন জোকোভিচের আইনজীবী। আড়াই কোটির বেশি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ছয় লাখ ৮০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৩০২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম