ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টেকনাফে পরিবারিক কলহের জেরে ৩ সন্তানসহ বাবার বিষপান, মৃত্যু ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  2:00 PM

news image

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে তিন ছেলে-মেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বাবা। এসময় ঘটনাস্থলে বাবা আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮) এর মৃত্যু হয়েছে। এদিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ছেলে যাবের (২) ও আরেক মেয়ে মাহিমাকে (৪) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান।

মৃত আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এক পর্যায়ে রাতে স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর ভোররাতে নিজের তিন ছেলে-মেয়েকে বিষপানের পর নিজেও বিষপান করেন। এসময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, এখানে দুইজনের মৃতদেহ আছে। বাকি দুইজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম