ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৬,  4:47 PM

news image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ হাকিম (২৩)। তিনি বাহারছড়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।  এ সময় হাকিমের পানের বরজে তল্লাশি করে পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেটের ভেতর থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই মোহাম্মদ হাকিমকে আটক করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম