ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৬,  5:12 PM

news image

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নবী হোসেন ওরফে লাদেনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই দুর্ধর্ষ আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন ওরফে লাদেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে। এলাকায় তিনি দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল চারদিক থেকে ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব জানায়, গত ১৪ এপ্রিল দায়ের হওয়া টেকনাফ থানার একটি অস্ত্র মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম