ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বর্ষসেরা ট্রেন্ট বোল্ট

#

স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  4:42 PM

news image

নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার টেন্ট্র বোল্ট। ২০২১ সালে বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করায় এই পুরস্কার জিতেছেন তিনি। গত বছর জাতীয় দলের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বোল্ট শিকার করেন ২৩টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে ৭ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বছরজুড়ে এমন দারুণ ফর্মে থাকায় পুরস্কারটি নিজের করে নিয়েছেন এই পেসার। বর্ষসেরার পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করে বোল্ট বলেন, ‘টি-টোয়েন্টি আমি সত্যিই উপভোগ করি। আর এই সংস্করণে আরও ভালো বোলার হতে আমি ক্রমাগত আমার খেলাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার জন্য বড় পাওয়া, বিশেষ কিছু এবং পুরস্কারটা পেয়ে আমি কৃতজ্ঞ বোধ করছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম