ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টি-টোয়েন্টিতেও কিউইদের কাছে হোয়াইটওয়াশ আইরিশরা

#

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  8:15 PM

news image

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো আয়ারল্যান্ড। বেলফাস্টে শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কিউইরা জিতেছে ৬ উইকেটে। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ ওভারের মধ্যে ৬৫ রানে ৩ উইকেট হারিয়েছিল কিউইরা। তবে চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস ৫৩ বলে ৮২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে আসে। মিচেল ৩২ বলে ৪৮ করে আউট হলেও ৪৪ বলে ৫৬ রানেই ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। জেমি নিশাম মাত্র ৬ বলে দুটি করে চার-ছক্কায় ২৩ রান করে অপরাজিত থাকেন। আইরিশ বোলারদের মধ্যে জশ লিটল ২ উইকেট পান। এর আগে, টসে জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টালিংয়ের ২৯ বলে ৪০ রান করেন। আট নম্বর ব্যাটার মার্ক এডায়ারের ১৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৩৭ রানের ক্যামিও খেলেন।   নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ব্লেয়ার থিকনার আর ইশ সোধি। ম্যাচ ও সিরিজসেরা হন গ্লেন ফিলিপস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম