ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টি-টোয়েন্টি থেকে অবসরে স্টার্ক, জানালেন কারণ

#

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  7:22 PM

news image

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’ অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী স্টার্ক। সর্বশেষ তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ৭৯টি উইকেট শিকার করেছেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালের মাঝামাঝিতে অ্যাশেজ সিরিজ আছে। একই বছর হবে ওয়ানডে বিশ্বকাপও। এসব উল্লেখ করে অবসর নিয়ে স্টার্ক বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’ অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘মিচেলের উচিত অস্ট্রেলিয়ার হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গর্ব করা। বিশেষ সময়ে তার উইকেট নেওয়ার ক্ষমতা দারুণ। অবশ্যই অবসরের ঘোষণা দিয়ে বাকি দুই ফরম্যাটেই মনোযোগী হওয়া ভালো।’ এদিকে স্টার্কের অবসরের ঘোষণার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্ট। অন্যদিকে নাথান এলিস ব্যক্তিগত কারণে এবং ক্যামেরন গ্রিন শেফিল্ড শিল্ডে খেলার জন্য এই সিরিজে থাকছেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম