ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:11 PM

news image

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে জানিয়েছেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দেয়া হয়েছে।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেয়া হয়েছে। পণ্যের সাপ্লাই চেইনে এখনও স্থিতিশীলতা তৈরি করা সম্ভব হয়নি। ফলে উৎপাদন ও খুচরা মূল্যের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, তা মেনে নেয়া কঠিন।


টিসিবি কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।


ডিলার নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।


তিনি আরও বলেন, কর্মসংস্থানের অভাব আছে, তাই বলে সব আবেদনকারীকে তো ডিলার বানিয়ে দেওয়া সম্ভব না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ কোনো খাতেই নিয়োগ দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন মুক্তাদির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম