ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টিকটক এবার মহাকাশে!

#

আইটি ডেস্ক

১৩ জুন, ২০২২,  2:03 PM

news image

শর্টস ভিডিও তৈরির ক্ষেত্রে টিকটক অ্যাপস তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। আবার অনেক প্রাপ্ত বয়স্করাও আছেন যারা বিনোদনের জন্য অ্যাপসটি ব্যবহার করে থাকেন। চীনা স্টার্টআপ কোম্পানির মালিকানাধীন এই টিকটক অ্যাপটি এবার পৃথিবীর গন্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে মহাকাশে। ইউরোপের নভোচারী সামান্থা ক্রিস্তোফোরেত্তি প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) টিকটকের জন্য ভিডিও তৈরি করেছেন।  ইতালির প্রথম নারী নভোচারী সামান্থা ২০১৪ সালে প্রথম মহাকাশে ভ্রমণ করেন। সে সময়ে তিনি টানা ১৯৯ দিন মহাকাশে কাটিয়ে রেকর্ড গড়েন। তবে ২০১৭ ও ২০১৯ সালে সেই রেকর্ড ভেঙে যায়। তবে এবার তিনি গড়লেন ভিন্ন এক রেকর্ড।  মহাকাশ স্টেশনে বসে টিকটক ভিডিও বানিয়ে রীতিমত তারকা বনে গেছেন সামান্থা। তার একটি ভিডিওতে দেখা যায় কীভাবে একটি ভেজা টাওয়াল মহাকাশে কাজ করে। তবে মহাকাশে প্রায় প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করে তিনি। কাজের ফাঁকে ফাঁকেই তৈরি করে টিকটক ভিডিও। মূলত মহাকাশযানে খুবই কম মহাকর্ষ বলের মধ্যে কীভাবে ডিম্বাশয়ের কোষগুলো কাজ করে, তা খতিয়ে দেখছেন তিনি। গবেষণাটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার বিশ্বাস, এই গবেষণার সুফল পাবে পৃথিবীর মানুষ। পৃথিবী থেকে একটি মহাকাশযান উৎক্ষেপণের পর তা আইএসএসে স্থাপন করা পর্যন্ত বিস্তারিত দৃশ্য ধারণ করা হয়েছে সামান্থার অপর একটি টিকটক ভিডিওতে। এই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ১২ লাখ বারের বেশি। সূত্র: বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম