ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৬,  2:03 PM

news image

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন- টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০) ও তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার।এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া জানান, বাবুল হাদিমার একটি ছাগলের বাচ্চা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলছানাটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।

এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন নকরেক কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। এরপর ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, পুলিশের কাছে চারটি মরদেহ হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম