ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  11:49 AM

news image

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া এলাকায় এশিয়া পেট্রোল পাম্পের সামনে সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৭টায় কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইলে কল দিলেও তিনি কোনো সাড়া দেয়নি। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) সিজন্স ড্রেসেস লিমিটেড, প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মণ্ডল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও টঙ্গীর চেরাগআলী স্কুইব রোড এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া হাজিরা বোনাসের দাবিতে বাঘের বাজার এলাকায় মণ্ডল গার্মেন্টস লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম