ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

#

২৫ জুন, ২০২৬,  1:51 PM

news image

জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের জন্য অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, ডাঃ আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। 

সভায় জানাননো হয় আগামী (২৮ জুন) রবিবার সকাল ৮ টা থেকে জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল।

খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

উল্লেখ্য বিগত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অর্জন (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৮.৯৯% এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৯.৩০%। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম