ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

জেল হলেও নির্বাচনে লড়বেন ট্রাম্প!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৪,  4:45 PM

news image

কারাগারেও গেলেও হোয়াইট হাউসে যাওয়ার লড়াই থেকে সরবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করলেও হোয়াইট হাউসে যাওয়ার পথ থেকে ট্রাম্প কোনোভাবেই ফিরে আসবেন না। তার দাবি, যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পকে তাদের নেতা হিসেবে দেখতে চায়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে গিয়ে বিপদ বাড়ান ট্রাম্প। ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন ১২ সদস্যের জুরিবোর্ড। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। তবে ট্রাম্পের অভিযোগ, তাঁকে ফাঁসানো হয়েছে ট্রাম্পের আইনজীবী হাব্বা বলেন, কারাদণ্ড দেওয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন। তিনি বিচারক জুয়ান মার্চানকে ‘অত্যাচারী’ বলে মন্তব্য করেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা স্টর্মি ড্যানিয়েলস গতকাল প্রথমবার এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম