ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩ সন্তান অপরাধ করলে এবার বাবা-মায়েরও জেল-জরিমানা হতে পারে ইংল্যান্ডে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  3:51 AM

news image

বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার (৩০ জুলাই) রোডেশীয়দের জয় ১৭ রানে। জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রানে শেষ হয় বাংলাদেশের ২০৬ রানের টার্গেট, রানরেটও দশের ওপরে। এমন ম্যাচে প্রথম ওভারে মাত্র ৫ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বিদায় নেন ওপেনার মুনিম শাহরিয়ার। ৮ বল খেলে তিনি করেন মাত্র ৪ রান। তার আগের তিনটি ম্যাচের স্কোরগুলো ছিল এমন ‘১৭, ৪ ও ২’। লিটন আউট হন নিজের বোকামির ফলে। ক্যাচ ড্রপ হয়ে গেলেও রানআউটের শিকার হন তিনি। ১৯ বলে ৬ চারে তিনি করেন ৩২ রান। এরপর সিকান্দর রাজার বলে এনামুল হক  ক্যাচ দেন মিল্টন শুম্বাকে। আফিফ হোসেনকে বাংলাদেশের মিডল অর্ডারে বড় ভরসা মনে করা হয়। তিনি এদিন ৮ বলে ১০ রান করে মিড উইকেটে ক্যাচ তুলে দেন। বারবার সমালোচনার তীরে বিদ্ধ নাজমুল হোসেন শান্ত ছিলেন সঠিক পথে। স্ট্রাইকরেট ঠিক রেখে রানও তুলছিলেন তিনি। এ বাঁহাতির ইনিংসটি থামে ৩৭ রানে। তাকে আউট করেন লুক জংউই। ২৫ বলে তিনি ৩টি চারের পাশাপাশি মারেন একটি ছয়ও। দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান হাল ধরে রেখেছিলেন। ১৯তম ওভারে ওঠে মাত্র ৪ রান। অথচ তখনো জয়ের জন্য পঁচিশের বেশি রান দরকার ছিল বাংলাদেশের। ঠিক সেই সময় মোসাদ্দেক আউট হন এনগারাভার বলে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান করেন ৪২ রান। জিম্বাবুয়ের হয়ে জংউই ২টি উইকেট পান। একটি করে উইকেট নেন এনগারাভা, ওয়েলিংটন ও রাজা। এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে চাকাভা ও আরভিন মিলে তাসকিনের প্রথম ওভারে ৮ রান তোলেন। নাসুম ইনিংসের দ্বিতীয় ওভারে দেন মাত্র ৪ রান। রোডেশীয় শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৮ রানে ফিরিয়ে দেন ওপেনার রেগিস চাকাভাকে। ক্রেগ আরভিনের উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ১৮ বলে আরভিন করেন ২১ রান। এরপর ওয়েসলে মেধেভেরে ও শন উইলিয়ামস মিলে গড়েন ৫৬ রানের জুটি। উইলিয়ামস ৩৩ রান করে ফিরে গেলেও দুর্দান্ত ব্যাট করেন মেধেভেরে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার আগে তিনি সিকান্দর রাজাকে নিয়ে গড়েন আরও ৯১ রানের জুটি। মেধেভেরে করেন হাফসেঞ্চুরি, হাফসেঞ্চুরি করেন রাজাও। ৪৬ বলে ৯ চারে ৬৭ করেন মেধেভেরে। মাত্র ২৬ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাজা। বাংলাদেশের হয়ে ফিজ নেন দুই উইকেট। একটি উইকেট পান সৈকত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম