ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  9:58 PM

news image

ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় পাস করা ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এবার পাসের হার মেয়েদের ৯৬.৪৯ শতাংশ এবং ছেলেদের ৯৪.১৪ শতাংশ। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। মোট ছেলে পরীক্ষার্থী ছিলেন ৭ লাখ ৩২ হাজার ২৯ জন।

তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭ লাখ ১৫ হাজার ৫১৬ জন। উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। মেয়ে পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৫৬ হাজার ১৬৫ জন।  উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন। ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। ১৫.৬১ শতাংশ ছাত্রী এবং ১৩.৭৯ শতাংশ ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম