ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৬,  8:07 PM

news image

জামালপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মামলার প্রধান আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মামলার ২ নম্বর আসামি শিপন মিয়া, ৩ নম্বর আসামি ইব্রাহিম মোল্লা ও ৪ নম্বর আসামি ইউসুফ আলী। তারা তিনজনই ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় একটি পতিত জমিতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গ্রামের ৪ যুবককে আসামি করে একটি মামলা করেন।  ওই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবদুর রহিম মামলার প্রধান আসামি সাদিক মিয়াকে খালাস দিয়ে বাকি তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম