ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

#

৩০ জুলাই, ২০২৫,  11:12 AM

news image

একে মিলন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা। গতকাল সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, আব্দুল ফরিদ, সিদ্দিকুর রহমান, রহিমা খাতুনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। অন্য এক বাড়িতে তল্লাশি করতে গেলে গ্রামের নীরিহ মানুষ পুলিশ দেখলেই ভয় পায় বিদায় নিরপরাধ ব্যাক্তি দৌড় দিলে তাকে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে যান এক পুলিশ সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। সেই সাথে অশালীন ভাষায় গ্রামের নারী-পুরুষকে গালি-গালাজ করে। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের ভয়ে আতঙ্কে আছি। একজন সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে এসে পুরো গ্রামবাসী আমরা এখন পুলিশের রোশানলের শিকার। নিরপরাধ, অসহায় নারী-পুরুষ কেউ স্বস্তিতে নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। যাদেরকে বিনাদোষে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম