ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের অবস্থানের দ্বিতীয় দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৪,  10:31 PM

news image

বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত সমাবেশে সাংবাদিকরা বলেন, অবিলম্বে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত পেশাদার সাংবাদিকদের অবস্থানের দ্বিতীয় দিনেও আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী ০১ সেপ্টেম্বরের মধ্যে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ না দিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিবেন নেতারা। ২৯ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন পালন করা হয়। সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়কারী ও ডিইউজে'র নির্বাহী সদস্য তালুকদার রুমি ও রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক ডিইউজে'র সাবেক দপ্তর সম্পাদক ডিএম ওমর, সিনিয়র খোন্দকার আব্দুল মান্নান,  সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী,  শেখ মোঃ তাজুল ইসলাম, সুজন  প্রমুখ। সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় এবং আগামী রোববার ১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূূচি পালনের কথা জানান। এছাড়াও আগামী শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ  বলেন, ৭ দিনের মধ্যে যদি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জাতীয় প্রেসক্লাব ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশ থেকে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে সামনে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম