ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় দলে ফিরতে ব্যস্ত সময় কাটছে আল আমিন

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  4:36 PM

news image

অভিজ্ঞতার বিচারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয়রা নয়, বরং এগিয়ে থাকবেন বাংলাদেশি পেসাররা। তবে ভালো ফলাফল পেতে বাড়তি দায়িত্ব পালন করতে হবে ব্যাটারদের। এমনটাই মনে করেন পেসার আল আমিন হোসেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। নিজেদের দক্ষতা ঝালিয়ে নেয়ার এমন মঞ্চ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট বোর্ডের প্রতি। পেসারদের আধিক্যে, দেশের ক্রিকেটের সাম্প্রতিক সময়টা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশের। স্পিননির্ভরতা থেকে বেরিয়ে এসে, পরিস্থিতি বিবেচনায় দল পরিকল্পনা সাজাচ্ছে গতির ওপর নির্ভর করে। আসন্ন ক্যারিবীয় সিরিজেও তাই বড় প্রত্যাশার জায়গা দলের ফাস্ট বোলারদের ঘিরে। আর অভিজ্ঞতার বিচারে, এ লড়াইয়ে, টাইগার পেসারদেরকেই এগিয়ে রাখলেন আল আমিন হোসেন। তবে ফলাফল নিজেদের পক্ষে আনতে যে বাড়তি দায়িত্ব পালন করতে হবে ব্যাটারদের তাও মনে করিয়ে দিলেন তিনি। বাংলাদেশের পেসার আল আমিন হোসেন বলেন, 'বাংলাদেশ এখন পেস বোলারদের ওপর ঝুঁকছে। যারা লিগে খেলছে বা যারা বাইরে খেলার সুযোগ পাচ্ছে সবাই ভালো করছে। আমি মনে করে ওদের (ওয়েস্ট ইন্ডিজ) পেস বোলিং থেকে আমাদের পেস বোলিংটা অনেকটাই এগিয়ে। দেশের বাইরে চ্যালেঞ্জটা সবসময় ব্যাটসম্যানদের। কারণ আপনি দেখেছেন, দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমাদের পেস ও স্পিনরা ভালো করেছে, কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। সুতরাং আমি মনে করি, ব্যাটসম্যানরা যদি ভালো করে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করা সম্ভব।'  কেবল জাতীয় দল নয়, পাইপলাইনে থাকা পেসারদের তালিকাটাও আপাতত সন্তোষজনক। যার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। হোম অব ক্রিকেটে চলমান এ টেকনিক্যাল ক্যাম্পে, ব্যস্ত সময় পার করছেন অনেকে। এমন ক্যাম্প পাইপলাইনে থাকা ক্রিকেটারদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি আল আমিনের। নিজেদের ভুলভ্রান্তি শুধরে, আবারও জাতীয় দলে ফেরার প্রত্যাশা রাখছেন তিনি। আল আমিন বলেন, 'বিসিবিকে ধন্যবাদ জানাই, তারা পেসারদের জন্য ভালো একটা অনুশীলনের ব্যবস্থা করেছে। আমাদের মতো যারা জাতীয় দলের সঙ্গে নেই, তাদের জন্য এটা খুবই উপকার হচ্ছে। আগে নিজেদের ভুলগুলো ধরতে পারছিলাম না, এখানে অনুশীলনে আমাদের ভিডিও হচ্ছে আর কার কী সমস্যা আছে তাদের নিয়ে আলাদাভাবে কাজ হচ্ছে।' ২৯ ক্রিকেটার নিয়ে গত ২৭ মে থেকে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের এবারের ক্যাম্প। দুই দফায় অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পের প্রথম দফা ছিলো ফিটনেস নিয়ে। গত ১২ জুন থেকে চলছে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং প্রোগ্রাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম