ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাটকা ধরার দায়ে ১৭ জেলে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২৩,  5:00 PM

news image

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

সোমবার (১২ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১৭ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও আটক করা জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম