ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী বাবার খনন করা সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সাভারে ডিজিটাল ভূমি সেবায় সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ১৩ শিশুর দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী বাংলাদেশের ট্রাম্প মহিষের ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী ঈদুল আজহা: নাড়ির টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীতে বাড়ি ঘেরাও করেছে র‍্যাব

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২১,  10:18 AM

news image

নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখে র‌্যাব। খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকারও ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়।

ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন। রংপুর থেকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল নীলফামারী সদরের ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম