ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ছাদখোলা বাসে সাবিনাদের যাত্রা শুরু

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:29 PM

news image

অবশেষে ছাদখোলা বাসে উদযাপনের আক্ষেপ পূরণ হয়েছে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিআরটিসির ছাদখোলা বাসে করে বাফুফের পথে যাত্রা শুরু করেছে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনরা। যাত্রাপথে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবনে যাবে বাসটি। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আরেক দফা দলকে বরণ করবেন। এর আগে নেপাল থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাদের কেক কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা। বিমান বন্দর থেকে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ট্রফি উঁচিয়ে বলেছেন, ‘এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ। যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।’ উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ভারতের কাছে একই ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছিল নারী দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম