ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো শুরু ২৭ মার্চ : মাউশি মহাপরিচালক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  6:55 PM

news image

দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হবে আগামী ২৭ মার্চ। বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাদের অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপস-এর মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

২০২০ সালের ৮ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন-২০২০ এর উদ্বোধন করেন। এতে আরও বলা হয়, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রায় আট কোটি আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে। কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর মেয়ে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম