ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চোট পেলেন সাফজয়ী ঋতুপর্ণা, লাগল তিন সেলাই

#

ক্রীড়া প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  3:12 AM

news image

সুখের দিনে খানিকটা দুঃসংবাদ। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করেই যাচ্ছিল বাংলাদেশ দল। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে।  বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন।

কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’ স্বস্তির খবর, খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হচ্ছেন, ‘হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ফেডারেশনের উদ্দেশ্যে রওনা হবে’–বলেন সাইদ।  সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে। চ্যাম্পিয়ন নারী দলের জন্য কোনো ভিআইপি প্রটোকল নেই। সাবিনারা সাধারণ জনগণের সাথেই ধীরে ধীরে আসছেন। উৎসুক জনতার ভিড়ে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।  বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম