ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চীনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  5:17 PM

news image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গতকালের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ভেঙে গেছ। বিদ্যুৎ হীন হয়ে পড়েছে অনেক এলাকা। খবর এনডিটিভি’র যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, চীনের শিচুয়ান প্রদেশ থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৬ মাত্রা ভূমিকম্প আঘাত হানে। মাটির ১০ কিলোমিটার গভীরে এ কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভূমিকম্পে দালানের বাড়িগুলো কেঁপে ওঠে। চীনের এ প্রদেশটিতে করোনার কারণে এখনও অনেককে লকডাউনে থাকতে হচ্ছে। ভয়াবহ এ ভূমিকম্পে ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তাঘাটও ভেঙে গেছে। পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ হাজার সৈন্য মোতায়েন করেছেন চীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম