ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, কাটিয়ে ওঠার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  12:56 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে চালের অভাব নেই, যা প্রয়োজন সে পরিমাণ চাল বাজারে আছে। চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। আগামী ৪ জুন পালিত হবে জাতীয় চা দিবস। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় টিপু মুনশি বলেন, ‘দেশের প্রায় পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন কান্ট্রির মতো। মোট জনসংখ্যার ২০ শতাংশ বা প্রায় তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে।

উচ্চ ক্রয়ক্ষমতার মানুষের জন্য চিকন চাল ও চায়ের মতো পণ্যের চাহিদা বেড়েছে।’ হাত খরচের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যাহাত খরচের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা তিনি জানান, এক সপ্তাহের মধ্যে সয়াবিন ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে পাম অয়েলের দাম কমতে পারে আর সয়াবিনের দাম না কমলে অন্তত বাড়বে না।চালের বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় কোনো সহযোগিতা চাইলে তার মন্ত্রণালয়  সেটা করতে। বাজারে ক্রেতা বিক্রেতাদের অদ্ভূত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। মোটা চাল কেনার ক্রেতা কম। কিন্তু মোটা চাল কেটে চিকন করে প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। চা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চায়ের উৎপাদন বেড়েছে, ভোগও বেড়েছে। এজন্য রপ্তানি সম্ভব হচ্ছে না।মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম