ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশে স্বর্ণের দামে বড় লাফ চাচা খুনের কয়েকমাস পর ভাতিজার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ ও আমার চেয়েও বড় হবে: ছেলেকে নিয়ে রোনালদো এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান

চাচা খুনের কয়েকমাস পর ভাতিজার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৬,  11:13 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

পুলিশ সুপার আরও বলেন, মরদেহটি রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম