ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২২,  6:03 PM

news image

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। ব্যাপক শিলাবৃষ্টিতে বাড়ির আঙিনা ও রাস্তাঘাটে বরফের মতো স্তূপ আকারে শিলা জমে যায়। শীতের মধ্যে গতকাল রাতের বৃষ্টিতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। জেলা সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় এই বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পৌষের শেষভাগের এই বৃষ্টি আমের মুকুলের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন আম চাষিরা। স্থানীয়রা জানান,

দিনভর মেঘ-রোদের লুকোচুরির পর সন্ধ্যার দিকে জেলার বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টির মধ্যে পড়তে শুরু করে ব্যাপক শিলাও। কোনো কোনো এলাকায় শিলার স্তর জমে যায়। পৌষের শেষভাগের এই বৃষ্টিতে আমের মুকুল নিয়ে আম চাষিরা ক্ষতির শঙ্কা করলেও কৃষি বিভাগ বলছে- এ বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি হবে না, বরং আরও ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, গেল চার মাস ধরে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হয়নি। এই বৃষ্টির ফলে আমের যে মুকুলগুলো ফুটছিল না, সেগুলো স্বয়ংসম্পূর্ণভাবে ফুটতে সহায়ক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম