ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ৩ জনের

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২২,  10:09 AM

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে হাজির মোড় এলাকায় ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কা লাগে। এতে ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন- আলীনগর ভুতপুকুর এলাকার আব্দুল গনির ছেলে ফুলচান (৫৫), রইস উদ্দীনের ছেলে শেহের আলী (৪৫) ও ভটভটি চালক আমনুরা এলাকার নাইমুল ইসলাম। ফুলচানের ছোটভাই আব্দুল মজিদ জানান, পুকুরে মাছ ধরার পর সেগুলো ভটভটি করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিল তার ভাইয়েরা। বাড়ির কাছে এসে এ দুর্ঘটনা ঘটে। এখন অনেক বাড়ি হয়ে যাওয়ায় দূর থেকে ট্রেন দেখা যায় না, ওরা রাস্তা পার হতে গেছে, এদিকে ট্রেনও চলে এসেছে বুঝতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, সাড়ে ৮টার দিকে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে হাজির মোড় এলাকায় ভটভটির সাথে দুর্ঘটনা ঘটে। হাজির মোড়ে ট্রেন লাইনের উপর দিয়ে রাস্তা থাকলেও সেখানে কোন গেট নাই, ফলে গেটম্যানও থাকে না। এ কারণে দুর্ঘটনা ঘটে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম