ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

চরফ্যাশনে গাঁজাসহ ৪ জন আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২২,  9:42 PM

news image

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চরমানিকা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৪ জনকে আটক করছে। রবিবার দক্ষিণ আইচা থানার এসআই মো. রাসেল, এসআই মাসুম ও এস আই অমিত হাসানের নেতৃত্বে গোপন খবর পেয়ে চরমানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মৃত চান মিয়ার ছেলে মো. হাসান (৩০), মো.আবুল বশারের ছেলে মো.রাব্বি ও মো. জিসান (২১),

এবং হাসান হাওলাদার এর স্ত্রী রিনা বেগমকে (২৫) ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় গণমাধ্যমকর্মীদের এই খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম