ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

চবিতে অনির্দিষ্টকালের অবরোধ, ক্লাস-পরীক্ষা বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২২,  8:44 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই নেতার ওপর হামলা ও মাধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেছে ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। বুধবার (১ জুন) সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া হয় শাটল ট্রেন ও শিক্ষকদের বাস। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিক অবরোধের কারণে শিক্ষকরা শহর থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেননি। শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দু্র্জয় ও মোহাম্মদ রাশেদ মোটরসাইকেলে ক্যাম্পাসে আসার সময় অতর্কিত হামলার শিকার হন। প্রতিপক্ষের একটি দল মোটরসাইকেল আটক করে তাদের মারধর করে। মোটরসাইকেলও ভাঙচুর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সকাল থেকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অবরোধ সৃষ্টি করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম