ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চড়কাণ্ড: অস্কার অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ

#

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  4:48 PM

news image

অস্কার অনুষ্ঠান চলার সময় উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনার জের ধরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।অ্যাকাডেমি জানিয়েছে, তারা পদত্যাগপত্র গ্রহণ করেছে। সেই সঙ্গে উইল স্মিথের ওই আচরণের শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করেছে, তা চালিয়ে যাবে। খবর বিবিসির।  যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও উইল স্মিথকে তার প্রাপ্ত পুরস্কার ফেরত দিতে হবে না। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন।

কিন্তু অস্কারের কোন আয়োজনে ভোট দিতে পারবেন না। স্ত্রীর কামানো মাথা নিয়ে রসিকতা করার কারণে গত রোববার অস্কার পুরস্কার অনুষ্ঠান চলার সময় কৌতুকাভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। অ্যালোপেশিয়া রোগের কারণে তিনি মাথার চুল হারিয়েছেন। ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন। (ওই আচরণের মাধ্যমে) যাদের আমি আহত করেছি, তাদের তালিকা অনেক লম্বা। যাদের মধ্যে আছে, ক্রিস, তার পরিবার, আমাদের অনেক বন্ধু ও ভালোবাসার মানুষ, অনুষ্ঠানে অংশ প্রতিটি মানুষ ও বিশ্বের অসংখ্য দর্শক,'' শুক্রবার বলেছেন উইল স্মিথ। 'আমি অ্যাকাডেমির বিশ্বাস ভঙ্গ করেছি। সেই সঙ্গে অন্যান্য নমিনি ও বিজয়ীদের আনন্দ উদযাপন করা থেকে তাদের বঞ্চিত করেছি। আমি সত্যিই দুঃখিত,' তিনি বলছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম