ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম টেস্ট : নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং ৩৯৭ রানে থামলো লঙ্কানরা

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মে, ২০২২,  10:13 PM

news image

অবিশ্বাস্য! এমন সময়ে এস এমন শট খেলা অবিশ্বাস্যই বটে। কি দুর্দান্ত খেলে আসছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। চট্টগ্রামে প্রথম দিনেই পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনেও সঠিক পথেই এগুচ্ছিলেন। কিন্তু এমন একটা সময়ে খেই হারালেন, যাকে দুর্ভাগ্য বললেও কম হয়ে যাবে বোধহয়। গতকাল ১১৪ রান তুলে শেষ করেছিলেন দিন। আজ দ্বিতীয় দিনে রান তুলতে অবশ্য কষ্ট করতে হয়েছে তাকে। তবে লক্ষ্যচ্যুত হননি। কখনও কুশল মেন্ডিসকে নিয়ে, কখনও ধনঞ্জয়া ডি সিলভা কিংবা বিশ্ব ফার্নান্দোর সঙ্গে জুটি গড়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির একেবারে দোরগোড়ায়। কিন্তু হলো না। এই ইনিংসে ক্যারিয়ারের তৃতীয়বার পঞ্চম উইকেট তুলে নেয়া নাঈম হাসানের বলে। নাঈমের কুইকার বল স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিবের হাতে। মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যাথুসকে। ১৯৯ রান করে সাজঘরে ফিরলেও দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। ম্যাথুসের এই লম্বা ইনিংসে রয়েছে ১৯টি চার ও ১টি ছক্কা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলেছিলেন ২০০ রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭ রান। ম্যাথুসের ইনিংস ছাড়াও ৬৬ রানের ইনিংস খেলেছেন দীনেশ চান্ডিমাল, ৫৪ রান আসে কুশল মেন্ডিসের ব্যাটে। বাংলাদেশের পক্ষে ৬ উইকেট নিয়েছেন নাঈম হাসাম। ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও ১ উইকেট নেন তাইজুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম