ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭৬ জনের করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২,  4:21 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যু হয়নি কারও। আজ শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭১ জন মহানগর এলাকার ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫৭৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪০৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম