চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি
০৫ জুলাই, ২০২৬, 11:17 AM
নিজস্ব প্রতিনিধি
০৫ জুলাই, ২০২৬, 11:17 AM
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
চট্টগ্রামে সাগরপাড়ে বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন বরিশালের আসাদুল ইসলাম (৫০)। তিনি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে চাকুরি করতেন, অপরজনের পরিচয় জানা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। আমরা মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালের সামনে আসাদুল ইসলামের ছেলেসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর বরাতে কাওসার দাবি করেন, একটি লরি আসাদুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এসময় পেছনের লরি এসে তাদের পিষ্ট করে যায়। লরি দুটি ওভারটেক করার প্রতিযোগিতায় ছিল। লরিটির চালক কম বয়সী ছিলেন বলেও তিনি জানান। বন্দর থানার ওসি আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।