ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে

চট্টগ্রামে নিখোঁজ সন্তানের জন্য দিশেহারা মা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  3:05 PM

news image

হারানো সন্তানকে ফিরে পেতে চট্টগ্রামের ছকিনা আহমদের কান্না থামছেনা।সন্তানের খোঁজে দেশের বিভিন্ন জায়গায় পাগলের মত ঘুরছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানাধীন আসকার দিঘীর পাড়স্থ এস আলম ভবন এর দ্বিতীয় তলায় এজে গ্রুপে চাকরি করে আসছে। মা-বাবার সাথে চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়া মার্কেটের পিছনে হাজী কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসিতেছে।  সগীর আহম্মদ ও ছকিনা আহম্মদের ছেলে আমিরুল নাহিন আরজু।

গত ০১ ডিসেম্বর রোজ বুধবার  সকাল সাড়ে ১০.২০ টার দিকে অফিসে যাবার কথা বলে, বাসা থেকে বের হওয়ার পর এখনো বাসায় ফিরে আসেনি আমার ছেলে আমিরুল নাহিন আরজু।তার ব্যবহৃত মোবাইল  নং-০১৮৬৪৫৪৮২৭৭ বন্ধ থাকার কারণে  বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পরও কোন খোঁজ পাওয়া যায়নি এবং বাসায় ফিরে না আসার কারণে ৩রা ডিসেম্বর শুক্রবার মা ছখিনা আহম্মদ বাদি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানাতে ১টি সাধারণ ডায়েরি করেন,যার ডায়েরি নং-১৭৫। কেউ যদি নিখোঁজ  ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮২৫৩৭০১৬৭ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। সন্তানকে হারিয়ে মা ছখিনা আহম্মদের কান্না থামছেনা।পাগলের মত হয়ে সন্তানের খোজ পেতে মা ছখিনা আহম্মেদ দেশের বিভিন্ন জায়গায়  ছুটছে। মায়ের আহাজারি সন্তান জীবিত না মৃত একটু সন্ধান পেলই মনকে বুঝাতে পারবে বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম