ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

চট্টগ্রামে করোনা শনাক্তের হার আরও বাড়লো

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২২,  10:16 AM

news image

চট্টগ্রামে নতুন করে আরও ৯৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গতকাল রোববার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৬ জন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৬৭৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩১২ জনের মধ্যে লোহাগাড়ার ৭, সাতকানিয়ার ২২, বাঁশখালীর ৫, আনোয়ারার ৮, চন্দনাইশের ২১, পটিয়ার ৬২, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ১৮, রাউজানের ৩৪, হাটহাজারীর ৪৪, ফটিকছড়ির ২১, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪৪ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮১ হাজার ৮৬১ জন। বাকি ৩০ হাজার ২৫১ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম