ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চট্টগ্রামে একদিনে ৯৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  5:13 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জানা গেছে, দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে।

স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। এদিকে নতুন করোনা আক্রান্ত ৭৫৭ জন মহানগরীতে ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে ও ১ হাজার ৩৪২ জন করোনায় মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম