ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঘরের মাঠে নটিংহ্যামকে ৩-০ গোলে হারাল ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২,  4:25 PM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে তারা। ম্যানইউ’র হয়ে গোলের দেখা পেয়েছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শাল ও ফ্রেড। এই জয়ে ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল ম্যানইউ। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ১৯তম অবস্থানে আছে নটিংহ্যাম। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়িয়ে দেওয়া বল পেনাল্টি বক্সের সামনে পান রাশফোর্ড। তিনি জোরালো শট নেন। বল বিদ্যুৎ গতিতে জালে জড়ায়। নটিংহ্যামের গোলরক্ষক ওয়েন হেনেসি কিছু বুঝে ওঠার আগেই বল জালে ঢুকে যায়। ২২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে রেড ডেভিলসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে বামদিক থেকে ডি বক্সের সামনে থাকা অ্যান্থনি মার্শালকে বল বাড়িয়ে দেন রাশফোর্ড। বল পেয়েই শট নেন মার্শাল। বলটিতে নটিংহ্যামের গোলরক্ষক হেনেসি হাত লাগাতে পারলেও রুখে দিতে পারেননি। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এরিক টেন হাগের শিষ্যরা। বিরতির পর অবশ্য কিছুটা গোছানো ফুটবল খেলে নটিংহ্যাম। তাতে গোল পেতে বেগ পেতে হয় রেড ডেভিলসদের। তবে ৮৭ মিনিটে নটিংহ্যামের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। তাকে গোলে সহায়তা করেন আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো। এ সময় মাঝ মাঠের কিছুটা সামনে নটিংহ্যামের ভুল পাসে বল পেয়ে যান কাসেমিরো। তিনি কিছুটা সামনে এগিয়ে ডি বক্সের মধ্যে ফ্রেডকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন। ফ্রেড বল পেয়ে সামনে থাকা গোলরক্ষক হেনেসিকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম