ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

গ্রিসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

#

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:52 PM

news image

গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় সজীব খান (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (১১ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর জানাজানি হয়। নিহত সজীব খান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার মাফুজ খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মুন্সিগঞ্জের ফাহিম হোসেন। সজীব আইল্যান্ডের রেস্টুরেন্টে সিজনাল কর্মী হিসেবে কাজ করতো। জানা গেছে, শনিবার রাতে মাংস কিনতে তার বন্ধু ফাইমকে নিয়ে মাংস কেনার জন্য ওমোনিয়া এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন সজীব। পথিমধ্যে এথেন্সের কেন্দ্র মেতারসুগিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগনালে এ ঘটনাটি ঘটেছে। রেড সিগনাল অমান্য করে যেতে চাইলে অন্যদিকে গ্রিন সিগনাল থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিঁটকে পড়ে সজীব খান ও তার বন্ধু ফাহিম। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। অপর আহত ফাহিম এথেন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব তার মরদেহ বাংলাদেশ পাঠানোর কথা জানিয়েছেন এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম