ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা

#

১৮ মার্চ, ২০২৬,  3:47 PM

news image

ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসে কমিউনিটির অন্যতম প্রধান সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে ইফতার ও বাংলা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উত্তর প্যারিসের শহরতলি পন্তাএলাকার একটি রেস্তোরাঁয় উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিসিএফ-এর প্রেসিডেন্ট এম ডি নূর সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল।স্বাগত বক্তব্য রাখেন বিসিএফ-এর সাধারণ সম্পাদক নজমুল কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবা হাসনাত জাহান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা জুনেদ আহমেদ,সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও  বাংলাদেশ থেকে আগত উচ্চশিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। হাসনাত জাহান বলেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা অনুসারে দেখেছি, প্রবাসে বাংলা স্কুল প্রতিষ্ঠায় মা-বাবাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং উদ্যোগকে বাস্তবে রূপ দিতে হবে। জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে একটি শক্তিশালী বাংলা স্কুল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সন্তানদের সঙ্গে বাংলা ভাষার সংযোগ জরুরি। দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রয়োজন,স্কুলটি হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে কীভাবে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা যায়, সেটি নিয়ে সবাইকে মিলে কাজ করতে হবে। বৃহৎ পৃষ্ঠপোষকতা থাকলে স্কুলটি দীর্ঘস্থায়ী হবে। বিসিএফ প্রেসিডেন্ট এম ডি নূর যোগ করেন, ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বিসিএফ একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। কমিউনিটির সবাই এগিয়ে এলে আমরা একটি ভালো বাংলা স্কুল প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে সক্ষম হবো। সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল জাফর, সাংবাদিক এম সি রোমেল, সমাজকর্মী ওয়াদুদ তানভীর, গবেষক ইশতিয়াক আকিব, ব্যবসায়ী ইমন এবং ইঞ্জিনিয়ার তারেক মো. রবিউলসহ প্রমুখ। এছাড়া বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা বিপুল সংখ্যক মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা এতে উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিসিএফ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম হাসান, মোহাম্মদ শিপন,ইমরান হোসেন,মোঃ রাসেল,মাহফুজ আহমেদ মহসিন,আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম, ইকবাল উজ্জ্বল,কামরুল হাসান হৃদয়, আশরাফ বাবু এবং মো: বিপ্নব পাটোয়ারী। ইফতারের আগে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন। ইফতার-পরবর্তী উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিরা ভবিষ্যৎ বাংলা স্কুলের কারিকুলাম, প্রতিষ্ঠার ধরণসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয়ে মতামত প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম