ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার

#

০৩ জুলাই, ২০২৬,  8:19 PM

news image

এম এ রাজ্জাক : গৌরীপুর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত, আহ্বায়ক হাবিবুল ইসলাম শহীদের বিশ্বস্ত সহযোগী, যুবদলের যুগ্ম -সাধারণ সম্পাদক সুয়েব মুন্সির নির্দেশে শ্রমিক ইউনিয়ন নেতাকে মারধর করে হত্যার ঘটনায় পরিবহন শ্রমিক সহ-সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। গত ৩০ জুন দিবাগত রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক'

সুয়েব মুন্সির নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাত এগারোটার দিকে গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় মানিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায়, এলোপাতাড়ি মারধরের পর গুরুতর আহত হয়, তারপর তার পরিবারের আত্মীয়-স্বজনকে খবর দিয়ে সতিসা রোড এলাকায় আহত অবস্থায় রেখে যায় অভিযুক্তরা,  এই ঘটনায় উত্তর যুবদলের যুগ্ম -সাধারণ সম্পাদক সুয়েব মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শ্রমিক নেতা মানিক মিয়াকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দেখানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে আমরা প্রকৃত কারণ উদঘাটন করে এটা সংশোধন করে নেব। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়েক' তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে "স্লোগান" 

 ( সবার আগে বাংলাদেশ) ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এই দলটির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা চাওয়া পাওয়া অনেক বেশি। এই ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, শরিফুল আলম, কেন্দ্রীয় নেতা ইমরান সালেহ (প্রিন্স) অভিযুক্তদের নজরদারিতে রেখেছেন।

কিছু বিপথগামী নেতাকর্মীদের জন্য দলের বদনাম হচ্ছে, তবে এই ঘটনায় গৌরীপুরের পরিবহন শ্রমিক-সহ সাধারণ মানুষ রাগে ক্ষোভে; ফুঁসে উঠেছে। যেকোনো সময় মানুষ এই হত্যার ঘটনায় রাস্তায় নামতে পারে।  চাঁদাবাজ হত্যাকারী লুন্ঠনকারী এগুলোর দায়ভার জাতীয়তাবাদী দল বহন করবে না 

এটা স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে  সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা,  এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, নিবিড় ভাবে পর্যবেক্ষণ" করে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠিন শাস্তির আওতায় আনার জন্য গৌরিপুর উপজেলা বাসি দাবী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম