ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’

#

বিনোদন ডেস্ক

২৫ জুন, ২০২৬,  11:06 AM

news image

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিশ্চিত করেছেন যে তিনি তার প্রথম সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‌‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এই খুশির খবরটি ভাগ করে নেন। এর মাধ্যমে গত কিছুদিন ধরে তার মা হতে যাওয়ার গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটল।

অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাবেন। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। তবে ছুটি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরব।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিয়ে তুমুল আলোচনা চলছিল। মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়, যেখানে ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ করেছিলেন।

সামান্থা ও রাজের বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে অত্যন্ত অন্তরঙ্গ এক আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন এবং সেদিনই ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস দলকে সমর্থন করতে গিয়ে রাজের সঙ্গে সামান্থার ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই মূলত তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবিতে তারা আবারও একসঙ্গে কাজ করেছেন।

নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র। এর আগে ২০১৯ সালে সামান্থা ও নন্দিনী জুটি বেঁধে ‘ওহ! বেবি’ নামের একটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। নতুন এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু এবং বসন্ত মারিঙ্গান্তি। ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবায়া, দিগন্ত মনচালে, গৌতমী তাডিমাল্লা ও শ্রীমুখীসহ আরও অনেকে।

সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম