ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

গুজব: বেঁচে আছেন পারভেজ মোশাররফ, তবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২২,  4:49 PM

news image

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। তিনি এখনো বেঁচে রয়েছেন। তবে সাবেক সামরিক শাসকের শারীরিক অবস্থা ভালো নয়। ভবিষ্যতে তার সুস্থ হয়ে ওঠারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। খবর আল জাজিরা'র। শুক্রবার (১০ জুন) একটি টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টের পরিবার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। টুইট বার্তায় মোশাররফের পরিবারের পক্ষ থেকে বলা হয়,

তিনি ভেন্টিলেশনে নেই।  অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন।  তিনি একটি কঠিন পর্যায়ে চলে যাচ্ছেন যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। তার অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়ছে। তার জন্য প্রার্থনা করুন। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ওয়াক্ত নিউজের একটি টুইট বার্তায় জানানো হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই। পরে অবশ্য টুইট বার্তাটি মুছে দেওয়া হয়েছে।   ২০১৬ সাল থেকে দুবাইতে থাকছেন ৭৮ বছর বয়সী পারভেজ মোশাররফ। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম