ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

গুজবের বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন চালু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  3:54 PM

news image

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্যের বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে। এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম