ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

গানের পাখি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

#

বিনোদন প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:30 AM

news image

বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা (১৯৬৭) চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে "মধুর জোছনা দীপালি" গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পান। এর আগে তিনি এহতেশামের নতুন সুর (১৯৬২) চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন। এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি মাহমুদুন্নবীর সাথে "একটি পাখি দুপুরে রোদে" গানে কণ্ঠ দেন। এই সময়ে তিনি মাহমুদের সুরে আনোয়ারা (১৯৬৭), নয়নতারা (১৯৬৭) ও টাকা আনা পাই (১৯৭০) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। পাশাপাশি তিনি ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম ও অন্যান্য শিল্পীদের নেপথ্যে কোরাসে অংশ নিতেন। এই সময়ে খান আতাউর রহমানের সুরে জীবন থেকে নেয়া (১৯৭০) চলচ্চিত্রে তার গাওয়া "একি সোনার আলোয়" গানটি শ্রোতাপ্রিয় হয়। গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন যেমন ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন ইত্যাদি। এছাড়া ভারত, পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের ‘উল্কা’ নামের সিনেমাতেও অভিনয় করেছেন কিংবদন্তি এই শিল্পী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম