ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

গাজীপুরে ৬ লাখ টাকা জড়িমানা করে ২ টি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

#

আরিফ প্রধান

২৭ জানুয়ারি, ২০২২,  2:16 AM

news image

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ও পাইনশাইল এলাকায় অভিযান চালিয়ে ২ টি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষ থেকে ৬ লাখ টাকা জড়িমানা আদায়ের পর গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেসার্স এন আর ব্রিকসকে ৩ লাখ ও  মেসার্স তুরাগ ব্রিকসকে ৩ লাখ টাকা জড়িমানা আদায় করেন গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম।

পরে এসব ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার কিলনের আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম