ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চা দোকানী আটক

#

আরিফ প্রধান

২২ জানুয়ারি, ২০২২,  9:59 PM

news image

খেলার মাঠ থেকে কিশোরীকে (১৫) ফুসলিয়ে কৌশলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করার অভিযোগে চা দোকানীকে আটক করেছে র‍্যাব।আটককৃত চা দোকানী মোক্তার হোসেন(৫০) নেত্রকোনার দুর্গাপুরের সুসং দুর্গাপুরের মৃত মিয়া বক্স ভুইয়ার সন্তান। বর্তমানে গাজীপুর দেশীপাড়া এলাকায় ভাড়া থেকে চা'র দোকান পরিচালনা করতেন। র‍্যাব-১ (গাজীপুর) পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,

১৯ জানুয়ারী বেলা অনুমান ১১টায় সময় কিশোরী তার বন্ধুদের সাথে মোকতার হোসেনের বাড়ির পাশে খেলার সময় মােকতার হােসেন খেলার মাঠে এসে কিশোরীর খেলার সাথীদের তাড়িয়ে দিয়ে ডেকে ২০০ মিটার দুরে কাজল মিয়ার পরিত্যক্ত ঘরের পিছনে জঙ্গলের ভিতর নিয়ে কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী তার পরিবারের কাছে বিষয়টি জানালে কিশোরীর মা ২১ জানুয়ারী র‍্যাব এর কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনায় জোর তৎপরতা শুরু করে র‍্যাব। পরে ২১ জানুয়ারি বিকেলে মোকতার হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে মোকতার হোসেন। আসামিকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম