ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়ালো

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৪,  6:12 PM

news image

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন প্রায় ৭৬ হাজার ৮৩৩ জন।  শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৪২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছেন। গত ছয় মাস ধরে চলা ইসরায়েল-হামাসের এই যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম